এবার অভিনেত্রী প্রভাকে ঘিরে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক- আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। মাঝে ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়েতে হয়েছে তাকে। নিন্দুকের কথায় কান না দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে।

 

এদিকে শোনা যাচ্ছে, নতুন করে ঘর বাঁধতে চলেছেন প্রভা। ইতোমধ্যে তার বাগদানও হয়ে গেছে। তার সোশ্যাল অ্যাকাউন্টে আপলোড করা বিভিন্ন ছবিতে বাগদানের ইঙ্গিতও মিলেছে। বহু ছবিতে তার অনামিকায় দেখা গেছে আংটি। তার সোশ্যাল অ্যাকাউন্ট ঘাঁটলে এমনটাই অনুমান করা যায়।

 

প্রশ্ন উঠতে পারে, তার হাতের আংটি শুটিংয়ের প্রয়োজনেও হতে পারে। এর বিপরীতে জবাব হলো, প্রভা তার অনামিকায় একটি নির্দিষ্ট আংটিই পরেন। এবং সেটা গত বছরের মাঝামাঝি সময় থেকে। আর এই সবকিছুকে ঘিরে দুই দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন ভক্তরা। যদিও প্রভার কাছ থেকে এই গুঞ্জন নিয়ে কোনো স্পষ্ট বক্তব্যই পাওয়া যায়নি এখন পর্যন্ত।

 

প্রভা প্রথম বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু এরপরই প্রাক্তন প্রেমিক-বাগদত্তার সঙ্গে প্রভার একটি স্ক্যা ন্ডা ল ফাঁস হয়। এ কারণে এক বছরের মাথায় অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার।

 

২০১১ সালে মাহমুদ শান্ত নামের এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। এরপর থেকে একাই ছিলেন অভিনেত্রী। তবে এবার হয়ত একাকীত্ব ঘুচিয়ে নতুন করে সংসারের স্বপ্ন বুনতে চলেছেন তিনি।

 

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন প্রভা। বেশ কিছু একক নাটকে অভিনয় করে খুব অল্প সময়ে আলোচনায় আসেন তিনি। পর্দার জীবনের পাশাপাশি বাস্তব জীবনে বেশ আলোচিত-সমালোচিত এ অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *