Home দেশের খবর খুলনা জাহাজ ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাহাজ ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

0
100

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: মোংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় বানিজ্যিক জাহাজের ধাক্কায় কয়লাবাহি বাল্কহেড জাহাজ ডুবির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কতৃপক্ষ। মোংলা বন্দর কতৃপক্ষের সহকারী হারবার মাষ্টার আমিনুর রহমানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্য দুই সদস্য হচ্ছে মোংলা বন্দর কতৃপক্ষের সিনিয়র পাইলট রিয়াজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (নৌ নির্মান) অনুপ চক্রবর্ত্তি। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ এর মধ্যে থেকে জাহাজের চালক মহিউদ্দিন ও নূর ইসলাম নামের দুই জনের মরাদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।বাকি লাশের আশা ছেড়ে দিয়ে বুধবার দুপুরে উদ্ধার অভিযান শেষ করেছে কোষ্টগার্ড।

 

উল্লেখ্য, সোমবার (১৫ নভেম্বর) রাতে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় প্রায় সাড়ে ৩শ মেট্রিকটন কয়লা নিয়ে (এমভি ফারদিন-১) নামের একটি বাল্কহেড জাহাজ ডুবে যায়। এতে জাহাজটিতে থাকা পাঁচ জন নিখোঁজ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here