রেজা-নুরের উপর হামলা গণতন্ত্রের জন্য অশনি সংকেত : ড. কামাল

নজর২৪, ঢাকা- টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগ কর্তৃক অতর্কিত হামলার শিকার হয়েছেন গণ-অধিকার পরিষদের নেতারা।

 

তাদের উপর এ হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি ও অশনি সংকেত বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

 

ড. কামাল হোসেন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা ও সংগঠন করার অধিকার সংবিধান স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার। গণঅধিকার পরিষদ নেতা ড. রেজা কিবরিয়া ও ভিপি নুর এর সাথে আমাদের নীতিগত পার্থক্য ও ভিন্নমত থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের উপর এ ধরণের হামলার জন্য গণফোরাম তীব্র নিন্দা জ্ঞাপন করছে।

 

সেইসঙ্গে যারা এ ধরণের হামলা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ড. কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *