Home দেশের খবর চট্টগ্রাম মন্দির ভাংচুর মামলায় আটক মীরসরাই বিএনপি নেতার কারাগারে মৃত্যু

মন্দির ভাংচুর মামলায় আটক মীরসরাই বিএনপি নেতার কারাগারে মৃত্যু

0
94

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:  মন্দির ভাংচুর ও সহিংসতার মামলায় আটককৃত মীরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফকির আহম্মদ (৬৫) চট্টগ্রাম কারাগারে মারা গেছেন ।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফকির আহম্মদকে মৃত ঘোষণা করেন। বিএনপি নেতা ফকির আহম্মদ মীরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড নাজিরপাড়ার বাসিন্দা।  আইনি প্রক্রিয়া শেষে মেডিকেল থেকে মরদেহ বাড়িতে এনে পারিবারিকভাবে কবরস্থানে দাফন করা হবে।

 

জানা গেছে, গত ১৮ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে ফকির আহম্মদকে আটক করে মীরসরাই থানা পুলিশ। পরে চট্টগ্রামের হাটহাজারী থানার মন্দির ভাংচুর ও সহিংসতার মামলায় আদালতে প্রেরণ করা হয়। আদালতে তাঁর আইনজীবি জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

 

মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন বলেন, রাজনৈতিক সব মামলায় জামিনে থাকার পরও ফকির ভাইকে অন্যায়ভাবে পুলিশ আটক করেছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। আদালতে কয়েকবার জামিন চাওয়া হলেও জামিন দেয়া হয়নি।

 

তিনি আরো বলেন, সরকারি মদদে  পুলিশ উনাকে বিনাদোষে আটক করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। মঙ্গলবার মাগরিবের নামাজের পর নিজ গ্রামে ফকির আহম্মদের জানাযার সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here