শব্দদূষণ নিয়ন্ত্রনে রংপুরে রোটারি’র ক্যাম্পেইন

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: ‘বন্ধ করুন উচ্চ শব্দ শ্লোগানে’ শব্দদূষণ নিয়ন্ত্রন ক্যাম্পেইন হয়েছে রংপুরে। সোমবার দুপুরে রোটারি ক্লাব রংপুর অব পায়ড়াবন্দ এর আয়োজনে স্থানীয় কাচারি বাজার এলাকায় কর্মসুচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।

 

এসময় সব ধরনের গনপরিবহন চালককে গোলাপ ফুল, মাস্ক ও লিফলেট দিয়ে অপ্রয়োজনে এবং উচ্চ শব্দের হর্ণ না বাজানোর আহবান জানানো হয়। সচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাটিয়ে দেয়া হয় ব্যানার ও ফেস্টুন।

 

দুপুরে একই কর্মসুচি করা হয় নগরির ব্যস্ততম মেডিকেল মোড় এলাকায়। মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেডকোয়াটার) মহিদুল ইসলাম এই সচেতনতা ক্যাম্পেইনে অংশ নেন। পরিবহন চালকদের সাথে কথা বলে শপথ করান উচ্চ শব্দের হর্ণ না বাজানোর। এসময় রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে মেডিকেল মোড় পর্যন্ত নিরব এলাকা হিসাবে প্রচারণা চালানো হয়। পরিমাপ করা হয় শব্দের মানমাত্রা।

 

পরিবেশ অধিদপ্তর রংপুরের সহযোগিতায় ক্যাম্পেইনে ক্লাব সভাপতি নাফিসা সুলতানা, সাধারন সম্পাদক জুয়েল আহমেদ, সহসভাপতিমহিবুল ইসলাম জিজু, যুগ্ম সাধারন সম্পাদক স্বপন চৌধুরী, সদস্য মনোয়ারুল কবীর মাসুম, মমতাজ বেগম আরমান হোসেন, রোটারীর রংপুর অঞ্চলের লে:গর্ভনর ফরহাদ হোসেন, সহকারী গর্ভনণর আতাউর রহমান ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানসহ সেচ্ছাসেবী সংগঠন স্কাউটস জেলা রোভারের বেগম রোকেয়া কলেজ, রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ ও সরকারি পলেটেকনিক রোভার স্কাউট গ্রুপের সদস্যরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *