রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বিএম) এর নতুন ৪তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। নতুন এই ভবনের নামকরণ করা হয়েছে সদ্য প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান (স্বপন) একাডেমিক ভবন।
রবিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় নতুন এই একাডেমিক ভবন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মণিরামপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাসুদ হাসান খান।
এসময় সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বিএম) এর প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী।
এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যসহ সহকারি প্রধান শিক্ষক বাবু দুলাল চন্দ্র ঘোষ, মশিউর রহমান, আব্দুল মোমিন, নাছির উদ্দিন উজ্জল, আকতার হোসেন, স্বরাজ মাহমুদ, আকরাম হোসেন, মাও. আব্দুল খালেক, বিনা রানী, আলো খাতুন, রুনা খাতুন, শিউলী খাতুন, খালেদা পারভীন, সুরভী পারভীন, নুসরত জাহান, মমতাজ খাতুন, সীমা খাতুন, মোরছালিন হক ও আব্দুল আহাদ প্রমূখ।
নতুন ভবনের উদ্বোধন শেষে ভবনের ২য় তলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় স্কুলের বিভিন্ন বিষয়ে সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন, স্কুলের সহকারী শিক্ষক মাও. আব্দুল খালেক।
পরে সদ্য প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান (স্বপন) এর শাহজাদপুরের উন্নয়নে তার অবদানের বিভিন্ন বিষয় তুলে ধরেন অতিথিরা।
শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বিএম)-এর প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী সাংবাদিকদের বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সদ্য প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান (স্বপন) এর অবদান অনস্বীকার্য।
তিনি আরো বলেন, নতুন এই একাডেমিক ভবনের নির্মাণে তার বিশেষ অবদান ছিল, তিনিই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার নামেই নামকরণ করা নতুন এই ৪তলা ভবনটি প্রয়াত এমপির উদ্বোধন করার কথা ছিল। তিনি এমপি হাসিবুর রহমান (স্বপন)র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
