সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: স্বাস্থ্যবিধি মেনে দিনজাপুর শিক্ষা বোর্ডের আওতায় রংপুরের আট জেলায় শুরু হয়েছে এসএসসি পরিক্ষা। যে কোন অনাঙ্খিত ঘটনা এড়াতে প্রস্তুত প্রশাসনসহ শিক্ষা সংশ্লিষ্টরা। রোববার সকালে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান ও বিভাগীয় কমিশনার।
আবদুল ওয়াহাব ভূঞা জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিক্ষা নেয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে স্বাস্থ্য উপকরনসহ পরিক্ষার্থীদেও বসানো হয়েছে তিন ফুট দূরত্তে। কক্ষে দায়িত্বরত শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে গুজব ছড়ানোদের আইনের আওতায় আনা হয়েছে। বোর্ড চেয়ারম্যান জহির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠুভাবে পরিক্ষা সম্পন্ন করতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রতিটি জেলায় দেয়া হয়েছে পরিদর্শক টিম। কোন পরিক্ষার্থী অসুস্থ হয়ে পরলে দ্রুত সময়ে স্বাস্থ্য সেবা দেয়ার বিষিয়টি নিশ্চিত করা হয়েছে। এসময় জেলা প্রশাসক আসিব আহসানসহ বোর্ড কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
চলতি শিক্ষাবর্ষে এবছর ২শ’ ৭৫ টি কেন্দ্রে পরিক্ষার্থীর সংখ্যা ১লাখ ৯৫ হাজার ৭শ’ ৪০ জন। এর মধ্যে ছাত্রি ৯৯ হাজার ৯শ’ ৮৩ ও ছাত্র ৯৫ হাজার ৭শ’ ৫৭ জন। এর মধ্যে রংপুওে ৫০ কেন্দ্রে ৩৭০৭০, গাইবন্ধার ৪০ কেন্দ্রে ২৮৪৭৬, নীলফামারীর ২৫ কেন্দ্রে ২২৪৩৬, কুড়িগ্রামের ৩৪ কেন্দে ২৩৪০৭, লালমনিরহাটের ২০ কেন্দ্রে ১৪৬৫৫, দিনাজপুরের ৬০ কেন্দ্রে ৩৭০৭২, ঠাকুরগাওয়ের ২৪ কেন্দ্রে ১৯৪২০ ও পঞ্চগড়েরর ২২ কেন্দ্রে ১৩১৯৭ জন।
