সিরাজগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদরে ৫ বছরের সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে তার মা। নিহত লিমন কামারখন্দ উপজেলার কোনবাড়ি গ্রামের ইমরুল কায়েস ও লিপি খাতুন দম্পতির সন্তান ছিল।

 

সদর থানার এসআই আব্দুল আলিম জানান, শুক্রবার রাতে সদর উপজেলার চণ্ডিদাসগাতি গ্রাম থেকে হতাহতদের উদ্ধার করা হয়। লিমনের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

আর তার মা লিপি খাতুনকে (৩২) একই হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এসআই বলেন, “লিপি তার ছেলে লিমনকে নিয়ে চণ্ডিদাসগাতিতে বাবার বাড়িতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় লিমনকে বাড়ির পাশের একটি জমিতে নিয়ে গিয়ে পুরুষাঙ্গ কেটে হত্যা করে লিপি। এরপর নিজের পেটে ছুরিকাঘাত করে নিজে আত্মত্যার চেষ্টা করেন। ”

 

২০০৭ সালে কামারখন্দ উপজেলার কোনবাড়ি গ্রামের কায়েসের সঙ্গে লিপির বিয়ে হয়। তাদের সংসারে ১১ বছর বয়সী আরও একটি মেয়ে রয়েছে। লিপি খাতুনের মানসিক সমস্যা আছে। তিনি প্রায়িই ‘অস্বাভাবিক’ আচরণ করেন বলে স্থানীয়দের বরাতে জানান আব্দুল আলিম।

 

তিনি বলেন, এ ঘটনায় শিশুটির চাচা ওমর ফারুক বাদী হয়ে রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *