Home বিনোদন আমেরিকায় গেলেন শাকিব, ধানমন্ডিতে অপু

আমেরিকায় গেলেন শাকিব, ধানমন্ডিতে অপু

0
139

বিনোদন ডেস্ক- ১৪ নভেম্বর, রবিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০২১’। সেখানে অংশ নেবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এ উদ্দেশে শুক্রবার সকালের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে গিয়েছেন কিং খান। বাইডেনের এ দেশটিতে দশদিন থাকবেন শাকিব খান।

 

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা সেখানে গেছেন। যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পীরা রয়েছেন। তারাও অংশ নেবেন অনুষ্ঠানে।

 

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাকিব বলেন, ‘চ্যানেল আই একটি মহৎ উদ্যোগ নিয়েছে, সেখানে শামিল হতে পারছি এটা সৌভাগ্যের। তাছাড়া কভিডের কারণে দীর্ঘদিন দেশের বাইরে যাওয়া হয়নি। চ্যানেল আইয়ের অনুষ্ঠানের পাশাপাশি ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে পারবো’

 

এদিকে একই দিন ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা ও শাকিব খানের সন্তান আব্রাম খান জয়ের মা অপু বিশ্বাস এলেন ধানমন্ডিতে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ‘ভিভা-লা লাভিস লুকস’ নামের বিউটি পার্লারের উদ্বোধন করতে ধানমন্ডি আসেন তিনি ।

 

এ সময় অপু বিশ্বাস বলেন, উদ্বোধন অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, আমি খুবই আনন্দিত যে এই প্রতিষ্ঠান যাত্রা শুরুটা আমার হাতে। আমি প্রতিষ্ঠানটির সাথে যারা জড়িত তাদেরকে জানাই অভিনন্দন। তাদের শুরুটাতেই আমাকে আমন্ত্রণ জানানোয় আমি কৃতজ্ঞ। তাদের সেবা ও ব্যবসায়িক পরিবেশ খুব ভালো লেগেছে। সবাই ‘ভিভা-লা লাভিস লুকস’ এ রুপচর্চার আধুনিক ছোঁয়া নিতে আসবেন। প্রতিষ্ঠানটি সাফল্য কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here