Home প্রধান খবর ৭২ ঘণ্টার বেশি হলে পুলিশ যেন ধ র্ষ ণ মামলা না নেয়:...

৭২ ঘণ্টার বেশি হলে পুলিশ যেন ধ র্ষ ণ মামলা না নেয়: আদালত

0
211

নজর২৪, ঢাকা- রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধ র্ষ ণ মামলায় প্রধান আসামি আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির সবাই খালাস পেয়েছেন।

 

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার বৃহস্পতিবার এ রায় দেন।

 

রায়ের পর্যবেক্ষণে পুলিশের জন্য বিশেষ বার্তা দিয়েছেন বিচারক বেগম কামরুন্নাহার। তিনি বলেছেন, ধ র্ষ ণের ৭২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলে, কেউ যদি মামলা করতে যায়, তাহলে পুলিশ যেন মামলা না নেয়।

 

তিনি বলেন, এই মামলাটি ৯৩ দিন ট্রায়ালে সময় নিয়েছে। এই সময়ে অন্যান্য অনেক মামলার বিচার করা সম্ভব হত। এই মামলায় দুইজন ভিকটিম তারা স্বেচ্ছায় হোটেলে গিয়েছে। সেখানে গিয়ে সুইমিং করেছেন। ঘটনার ৩৮ দিন পর তারা বললেন ‘আমরা ধ র্ষ ণের শিকার হয়েছি’। এই মামলাটি একটি অহেতুক মামলা। এই অহেতুক মামলায় রাষ্ট্রের অনেক সময় অপচয় হয়েছে।

 

তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি। পুলিশ অহেতুক মামলাটি গ্রহণ করেছে। পরবর্তীতে ট্রায়ালে পাঠিয়ে বিচার বিভাগের অযথা সময় নষ্ট করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here