রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা ও পৌর মহিলা বিএনপি’র কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বেলতৈল ইউনিয়নের শ্রীফলতলায় সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এমএ মতিনের বাসভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ নভেম্বর) সকাল ১১টায় শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক ইকবাল হাসান হিরু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডা. এমএ মুহিত।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোঃ নওশাদ আলী, যুগ্ন আহ্বায়ক মোঃ আইয়ুব আলী, উপজেলা যুবদল সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মাছুম রানা।
আরো উপস্থিত ছিলেন, পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার ভুঁইয়া, যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মোঃ রহমত আলী, যুগ্ন আহ্বায়ক জিয়াউল হক সোহেল, স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক সাকিক চৌধুরী, সদস্য সচিব খন্দকার মাছুদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ন আহ্বায়ক মির্জা স্বপন, পোরজনা ইউনিযন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এমএ মুহিত বলেন, বর্তমান সরকার জনগনের ভোটের অধিকার হরণের মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করেছে। দেশের মানুষ তাদের এখন নিরাপত্বাহীনতার মধ্য দিয়ে চলছে। তারা জানেনা বাইরে বের হলে আবারো বাড়িতে ফিরতে পারবো কিনা।
তিনি আরো বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজ বন্দী করে রাখা হয়েছে। দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করার কারণেই আজ তিনি বন্দী। তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে নারীদের ভুমিকা রাখার আহবান জানান।
আলোচনা সভায় বিএনপি’র শতাধিক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা ও পৌর মহিলা বিএনপি’র কমিটি গঠন করা হয়।
