ইউপি নির্বাচন উপলক্ষে নাগরপুর ইউনিয়ন আ:লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ইউপি নির্বাচন উপলক্ষে সদর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি নির্বাচন প্রস্তুতি ও করণীয় ঠিক করতে নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক এই বর্ধিত সভা আয়োজনে করা হয়েছে।

 

আজ (১০ নভেম্বর) সকাল ১১ টায় বর্ধিত সভার প্রথমেই বিগত দিনে মারা যাওয়া নেতা-কর্মীর স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন শিকদার এর সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উলিয়াম এবং নাগরপুর সদর ইউনিয়ন নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ কুদরত আলী।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, সাবেক নাগরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুজ্জামান ফরিদ, নাগরপুর সরকারি কলেজ সাবেক ভিপি আল মামুন সহ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ এর নেতা-কর্মীরা ও ওয়ার্ড মেম্বার প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *