Home দেশের খবর শেরপুরের পাহাড়ে বন্যহাতির মৃ.ত.দেহ উদ্ধার

শেরপুরের পাহাড়ে বন্যহাতির মৃ.ত.দেহ উদ্ধার

0
214

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি বনাঞ্চলে বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের দায়িত্বে থাকা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বালিঝুড়ি রেঞ্জের মালাকোচা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে।

 

এলাকাবাসী ও বন বিভাগ জানায়, গত কয়েক দিন ধরে শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদী সীমান্তের বিভিন্ন এলাকায় থোর আসা রোপা-আমন ধানের ক্ষেতে হানা দিতে লোকালয়ে নেমে আসছে বন্যহাতির দল। সীমান্তবর্তী এলাকাগুলোতে বেড়েছে বন্যহাতির ব্যাপক উপদ্রব। জানমাল রক্ষায় রাতের বেলায় তো পাহারা বসাতেই হচ্ছে দিনের বেলাতেও বন্যহাতি রুখতে দলবেঁধে পাহারা দিচ্ছেন সীমান্তবাসী।

 

এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে সবজির বাগান ধ্বংস করছিল বন্যহাতির দলটি। এসময় সবজি ক্ষেত রক্ষায় বৈদ্যুতিক জিআই তারের বেড়ায় জড়িয়ে একটি পুরুষ বন্যহাতি মারা যায়। হাতিটির বয়স আনুমানিক ২৫-৩০ হতে পারে বলে জানিয়েছেন বন বিভাগ।

 

এদিকে একটি হাতি মারা গেলে অন্যরা বনে চলে যায়। পরে মঙ্গলবার ভোরে মৃত হাতিটিকে দেখতে পায় এলাকাবাসী।

 

বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার সকালে মৃত হাতিটি উদ্ধার করা হয়েছে। সবজি ক্ষেত রক্ষায় স্থাপিত বৈদ্যুতিক জিআই তারে জড়িয়ে হাতিটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির ময়না তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here