Home বিনোদন অবশেষে কারিনার পথে হাঁটছেন নুসরাত!

অবশেষে কারিনার পথে হাঁটছেন নুসরাত!

0
363

বিনোদন ডেস্ক- কলকাতার নায়িকা নুসরাত জাহানের সাহস নিয়ে নতুন করে বলার কিছু নেই। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে জীবনে নিজের শর্তে বাঁচেন নুসরাত। তাই তো নিখিল জৈনের সঙ্গে বিতর্কিত বিয়ে ভাঙবার আগেই যশ দাশগুপ্তর সন্তানের মা হয়েছেন তিনি।

 

শুধু রুপালি পর্দাতেই নয়, বাস্তবেও ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ নুসরাত জাহান। অভিনয় ক্যারিয়ার সামলে জনপ্রতিনিধির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, এখন ঈশানকেও সমালাতে হচ্ছে সারা দিন। সংসার, সন্তান, ক্যারিয়ার-সবটা ব্যালেন্স করে চলবার মাঝেই এবার নতুন ইনিংস শুরু করছেন নুসরাত। হ্যাঁ, নুসরাত এবার হবেন রেডিও হোস্ট।

 

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে এর আগে ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এর মতো রেডিও শো হোস্ট করতে দেখা গেছে, এবার ইশক এফএম-এ নুসরাত নিয়ে আসছেন তাঁর রেডিও শো। নাম ‘ইশক উইথ নুসরাত….ভালোবাসায় বোল্ড’।

 

কী থাকবে এই শো-তে? নাম শুনেই বোঝা যাচ্ছে ভালোবাসার গল্প থাকবে এই রেডিও সিরিজজুড়ে। ভালোবাসা শুধু সিনেমার সংলাপে ভরপুর নয়, ভালোবাসার গভীর অর্থ অনেকটা বৃহৎ। সেই সাহস সবার থাকে না। তেমনই কিছু সাহসী ভালোবাসার গল্প নিয়ে আসছেন নুসরাত জাহান।

 

চলতি মাসের ১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে রেডিও সিরিজ ‘ইশক উইথ নুসরাত’। ওই এফএম চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মেও শো-টি দেখা যাবে।

 

নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে রয়েছে ওই শোয়ের ঝলক। সেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্রকে। শোয়ের জন্য শুটিং করেছেন বিজেপির তনুশ্রী চক্রবর্তীও।

 

গত ২৬ আগস্ট পুত্র সন্তানের মা হয়েছেন নুসরাত জাহান। দীপাবলীর দিন ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। নানা বিতর্ক এক পাশে রেখে কাজে ফিরেছেন এই অভিনেত্রী। আপাতত কাজ আর সংসার নিয়ে ব‌্যস্ত তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here