দুই পূজার কম্বিনেশন দর্শক খুব উপভোগ করবে: পূজা

রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক: নির্মাতা অনন্য মামুন এর সিনেমা “সাইকো”র টাইটেল গান “আমি সাইকো”তে কণ্ঠ দিয়েছেন বাধন সরকার পূজা এবং তাতে নাচবেন “সাইকো” দিনেমার নায়িকা পূজা চেরি। শুধু টাইটেল গান নয় এটি সাথে এটি আইটেম গানও ।

 

গত শবিবার ( ৬ নভেম্বর) রাজধানীর নিকেতনে একটি স্টুডিও তে গানটিতে কন্ঠ দেন বাধন সরকার পূজা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন কলকাতার লিঙ্গকন।

 

গানটির কন্ঠ শিল্পী পূজা বলেন- গানটি আমার কাছে অনেক ভাল লেগেছে আর তার সাথে পূজা আমার ছোট বোনের মত । আমরা এক সাথে হলে আমাদের নাম নিয়ে অনেক মজা করি। আমার এই গানে পূজা চেরি পারফর্ম করবে ভাবতেই ভাল লাগছে। আশা করি আমাদের দুই পূজার কম্বিনেশন দর্শক খুব উপভোগ করবে।

 

কন্ঠশিল্পী পুজা বর্তমান রাজশাহীতে অবস্থান করছেন। অন্য দিকে চিত্র নায়িকা পূজা চেরি এখন কাজ করছেন শাকিব খানের বিপরীতে “গলুই” সিনেমায়।

 

পূজা চেরি বলেন- যখন শুনলাম পূজা আপু সাইকো সিনেমার গানে কণ্ঠ দিচ্ছে আমি খুব আনন্দিত হই। আমাদের দুই পুজার যৌথ কাজটি দর্শক উপভোগ করবে আশা রাখি।

 

“সেরাকণ্ঠ” প্রতিযোগীতার মধ্য দিয়ে ২০০৮ সালে গানের জগতে পা ডেণ বাঁধন সরকার পূজা। দীর্ঘ ১৩ বছরে অনেক জনপ্রিয় গান উপহার দেন তিনি। অপরদিকে পূজা চেরি শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করে এবং ২০১৮ সালে “নূর জাহান” সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে ঢালিউডে আত্মপ্রকাশ করে। নায়িকা হিসেবে অভিষেকের পরে পূজা চেরি উপহার দেয় “পোড়ামন-২” “দহন” এর মত দর্শক নন্দীত ব্যবসা সফল সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *