আবারও স্বামীকে জেলে পাঠালেন নায়িকা পুনম পাণ্ডে!

বিনোদন ডেস্ক- মার ধরের অভিযোগে দায়ের করা মামলায় আবারও গ্রেফতার হয়েছেন বলিউডের বিতর্কিত নায়িকা পুনম পাণ্ডের স্বামী। রোববার তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তবে এই প্রথম স্বামীর বিরুদ্ধে মার ধরের অভিযোগ তুললেন না পুনম। গত বছর সেপ্টেম্বরে স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ করেন তিনি।

 

বিয়ের ঠিক ২১ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে যৌ ন নি গ্র হের অভিযোগ এনেছিলেন। গোয়ায় হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশে এফআইআরও দায়ের করেন এই নায়িকা। খবর- হিন্দুস্তান টাইমস’র

 

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার পুনম বলছিলেন, স্যামের সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হয়। যা দ্রুতই মারাত্মক আকার নেয়। এরপরই ও আমায় মা র তে শুরু করে। আমার গ লা টি পে ধরে। আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে মৃত্যু হয়ে যাবে। আমার মুখে ঘু সি মা রে, চুল ধরে টে নে হিঁ চ ড়ে নিয়ে যায়, এরপর আমার খাটের কোণায় আমার মাথা ঠুকে দেয়। এতেও থামেনি! আমার শরীরের উপর হাঁটু গেড়ে বসে আমার উপর নি র্যা তন চালায়।

 

সেই অভিযোগের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সব মনোমালিন্য ভুলে আবারও সুখের সংসার পাততে প্রস্তুত হয়ে গিয়েছিলেন পুনম। তিনি বলেছিলেন, আমরা নিজেদের মধ্যে সব মনোমালিন্য ভুলে আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বলতে পারেন, আমরা আবার এক হয়ে গেলাম। আসলে কী জানেন, আমরা একে অপরকে এতটাই ভালোবাসি, আসলে পাগলের মতো ভালোবাসি… তাই।

 

গত রোববার স্বামীর বিরুদ্ধে আবারও একই অভিযোগ তুলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে স্যামকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া পুনম বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *