Home বিনোদন নিজেকে একা মনে হয়, আমি সত্যিই একা : বাঁধন

নিজেকে একা মনে হয়, আমি সত্যিই একা : বাঁধন

0
248

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বয়স এখন ৩৮ বছর। ২০১০ সালে একটি সংসার পেতেছিলেন। সে সংসারে তার কোলজুড়ে আসে কন্যা সন্তানও। তবে স্থায়ী হয়নি ঘর। বিচ্ছেদ করে এখন সন্তান নিয়েই তার জীবনযাপন।

মাঝে দীর্ঘ সময় বাঁধন ছিলেন আড়ালে, শোবিজের আলো থেকে দূরে। তবে সম্প্রতি তিনি ফের আলোচনার মঞ্চে হাজির। তার অভিনীত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ ইতিহাস গড়ে কান ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। এছাড়া কিছু দিন আগে নাম লিখিয়েছেন বলিউডে। সব মিলে ক্যারিয়ারে স্বর্ণালী সময়ে পা রেখেছেন তিনি।

শনিবার (০৬ নভেম্বর) এক অনলাইন নিউজ পোর্টালে লাইভে যুক্ত হয়ে মন খুলে কথা বলেন বাঁধন। এসময় ব্যক্তিজীবনের পাশাপাশি ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।

তবে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বাঁধন হতাশা প্রকাশ করে বলেন, ‘চারপাশে হাজার মানুষের ভিড়ের মধ্যেও আমি নিজেকে একা মনে করি। আমি সত্যিই একা।’

এর আগে সম্প্রতি সংবাদকর্মীদের সঙ্গে একান্ত আলাপে বাঁধন বলেন, ‘এখন আমি ফোকাস করতে চাই কাজে। কারণ আমার মনে হয়, আমি জীবনই শুরু করেছি মাত্র চার বছর হলো, ৩৪ বছর বয়স থেকে জীবনটা শুরু হয়েছে। এখন আমার ৩৮।’

নতুন করে আলোয় আসার সুবাদে বাঁধনের কাছে প্রেম কিংবা বিয়ের প্রস্তাব আসছে কিনা, কেউ তার ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিচ্ছে কিনা, এমন প্রশ্ন উঠতেই পারে।

বাঁধনের ভাষ্য, ‘আমি যে মানসিক অবস্থায় আছি, সেখান থেকে আমার জন্য এটা কঠিন। আমাকে নিতে পারাও আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের পুরুষদের জন্য কঠিন হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here