হাতে সিগা’রেট নিয়ে চাঁদ ছোঁয়ার চেষ্টা! ফের আলোচনায় পরীমণি

বিনোদন ডেস্ক- হাতে জ্বলন্ত সিগারেট। সেই হাতের আঙুলের মধ্য দিয়ে দেখা যাচ্ছে চাঁদ। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সেই ছবি।

 

সম্প্রতি কলকাতা গিয়েছিলেন পরীমণি। সে সময়েই এই ছবি দেওয়া হয়। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে, কার হাতে ওই সিগারেট সেটা বোঝা যাচ্ছে না। ওই হাতটি পরীমণি-র কী না সেটাও পরিষ্কার নয়।

 

গত শুক্রবার ওই ছবি দেওয়া হয়েছে ফেসবুকে। সেখানে লেখা আছে ‘বন্ধু মিসিং কলকাতা’। এই ছবি যে কলকাতাতেই তোলা হয়েছে সেটাও বুঝিয়ে দিয়েছেন পরীমণি।

 

যে ছবি দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে, পরীমণির পরনে সবুজ রঙের একটি পোশাক। সঙ্গে আরও তিনজন পুরুষ। তিনটে ছবির শেষ ছবিতে হাতে জ্বলন্ত সিগারেট। তবে কার হাতে ওই সিগারেট আছে সেটা দেখা যাচ্ছে না।

 

 

দিন কয়েক আগেই পরীমণি কলকাতাতে গিয়েছিলেন। সেখানে ছিলেন মহানগরের একটি পাঁচতারা হোটেলে। বৃহস্পতিবারই শহরের একটি নামকরা শপিং মলে কেনাকাটা করতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করেন তিনি। কিন্তু, কেন হঠাৎ কলকাতায় এসেছেন তার কারণ জানাননি তিনি। তবে জানা গেছে, চিকিৎসা করাতেই ওপার বাংলায় গিয়েছিলেন পরীমণি।

 

গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরীমণি। ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে যৌ ন হেন স্তার অভিযোগ তোলার কিছুদিন পরই মাদক মামলায় গ্রেপ্তার হন পরী। এরপর গত ৩১ সেপ্টেম্বর মুক্তি পেলে তার। গত ২৪ অক্টোবর জমকালো আয়োজনে জন্মদিন পালন করেও আলোচনায় এসেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *