Home আলোচিত ধ র্ষ ণ মামলায় জামিন পেলেন একাত্তর টিভির শাকিল

ধ র্ষ ণ মামলায় জামিন পেলেন একাত্তর টিভির শাকিল

0
323

নজর২৪, ঢাকা- বিয়ের প্রলোভন দেখিয়ে ধ র্ষ ণের অভিযোগে এক চিকিৎসকের করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

 

সোমবার (৮ নভেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান।

 

গত ৪ নভেম্বর রাতে নারী ও শিশু নি র্যাতন আইনের ৯ (১) ধারায় গুলশান থানায় ওই মামলা দায়ের করা হয়। মামলায় শাকিলের বিরুদ্ধে ধ র্ষ ণ ও ভ্রূ ণ হ ত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী নারী একজন চিকিৎসক, তিনি এর আগে শাকিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছিলেন।

 

ওই নারী জানান, চাকরির জন্য সাত-আট মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন তিনি। তখন তাঁর সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তাঁর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে। তাতে তিনি গর্ভ বতী হন।

 

পরে শাকিলের কথায় তিনি ভ্রূ ণ নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি। ওই নারী আরও অভিযোগ করেন, এরপর চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, সেখান থেকে শাকিল প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here