ধ র্ষ ণের মামলায় আগাম জামিন চেয়ে সাংবাদিক শাকিলের আবেদন

shakil n2

নজর২৪, ঢাকা- ধ র্ষ ণের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদ।

 

রোববার (৭ নভেম্বর) শাকিল আহমেদের পক্ষে অ্যাডভোকেট আল মাসুদ বেগ এ আবেদন করেছেন।

 

সোমবার (৮ নভেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে তার জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে গত ৪ নভেম্বর তৃণা ইসলাম নামে এক চিকিৎসক বাদী হয়ে গুলশান থানায় ৯-এর ১ ধারায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় শাকিল আহমেদের বিরুদ্ধে ধ র্ষ ণ ও ভ্রু ণ হ ত্যার অভিযোগ তোলা হয়।

 

শাকিল আহমেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনও করেছিলেন ভুক্তভোগী ওই নারী। সম্মেলনে তিনি শাকিল আহমেদের করা প্রতারণা, প্রতিহিংসা ও ভ্রূ ণ হ ত্যার ঘটনায় সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।

 

মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী ওই নারীর সাথে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীকে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন শাকিল। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত শাকিল আহমেদ কৌশলে তার গর্ভ পাত ঘটান। এরপর শাকিল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *