‘ড্রাইভার’ মোশাররফ করিমকে দেখতে ছুটে আসছেন এলাকাবাসী

বিনোদন ডেস্ক- নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দেশেরে বাইরে বিদেশেও তার রয়েছে অসংখ্য ভক্ত। শুটিং বা কোনো অনুষ্ঠানে মোশাররফ করিমকে এক নজর দেখার সুযোগ হাত ছাড়া করতে চান না ভক্তরা।

 

মোশাররফ করিম এই মুহুর্তে ব্যস্ত আছেন ‘ড্রাইভার’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং নিয়ে। ধামরাইয়ের ফিল্ম সিটিতে হচ্ছে ফিল্মটির শুটিং। এটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। পরিচালক জানালেন গল্পের কারণে মাঝে মাঝে ফিল্ম সিটির বাইরেও শুটিং করতে হচ্ছে। এ সময় মোশাররফ করিমকে এক নজর দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন। শুটিংয়ে কিছুটা জটিলতা তৈরি হলেও উপভোগ্য লাগছে বিষয়টি।

 

‘ড্রাইভার’ ওয়েব ফিল্মে মূখ্য চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। তার সঙ্গে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত চরদিন ধরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে হচ্ছে ওয়েব ফিল্মটির শুটিং। চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

 

এদিকে বলা হয়েছিলো ছবিটিতে মোশাররফ করিমের সঙ্গে সজল ও মাহিয়া মাহি অভিনয় করবেন। মাহি থাকলেও শেষ পর্যন্ত থাকেননি সজল। কেনো থাকেননি বিষয়টি ফিল্মটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘কোয়াইট অন সেট প্রোডাকশন’-এর পক্ষ থেকে বলা হয় অসুস্থজনিত কারণে শুটিংয়ে থাকতে পারেননি সজল। তার পরিবর্তে নেওয়া হয়েছে আমান রেজাকে।

 

দেশের একটি ওটিটি প্লাটফর্মের জন্য নির্মাণ হচ্ছে ছবিটি।

 

ওয়েব ফিল্মটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘গল্পটি দর্শকদের চেনা হতে পারে আমার আবার নাও হতে পারে। এটা তাদের কাছে কতটা ভালো লাগবে সেটা আমি কিছু বলতে পারবো না। তবে আমরা কিন্তু দর্শকদের ভালো লাগুক এ প্রত্যাশা নিয়েই প্রতিটি কাজ করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *