প্রথমবার দুই ছেলেকে প্রকাশ্যে আনলেন অভিনেতা যশ!

josh n2

বিনোদন ডেস্ক- এবারের ‘দীপাবলি’ উৎসবে যশ ও নুসরতের পরিবার দিল নতুন চমক। এই চমকে আপনি বেজায় খুশি হতে পারেন যদি আপনি এই জুটির ফ্যান হয়ে থাকেন। তবে, নতুন চমক দেখার আগে একটু বছরের মাঝখান থেকে ঘুরে আসা যাক।

 

প্রসঙ্গত, এই বছরের মধ্যিখানে থেকেই খবর আসে নুসরত মা হতে চলেছেন। অবশেষে চলতি বছরেই সন্তান প্রসব করেন অভিনেত্রী নুসরাত জাহান, এবং জানা যায় সেই সন্তানের পিতার নাম – অভিনেতা যশ দাশগুপ্ত।

 

সন্তান প্রসবের পর মিডিয়ার মুখোমুখি হন নুসরত এবং পরিস্কার জানান যে তার সন্তানের পিতা যশ দাশগুপ্ত। সন্তান প্রসঙ্গে নুসরত এও জানান যে যশ যেদিন চাইবেন সেদিনই তিনি তার সন্তানকে ক্যামেরার মুখোমুখি করবেন। যেমন কথা তেমন কাজ।

 

দীপাবলির রাতে নুসরত ও যশ একটি বেগুনি রঙের পোশাকে ধরা দেন ক্যামেরার সামনে। সিঁদুর কপালে নুসরত সকলকে বুঝিয়ে দেন যে তিনি যশ দাশগুপ্তের অর্ধাঙ্গিনী এবং তারই সন্তানের মা অবশ্যই। ঠিক এদিনই ছোট্ট ঈশান দাশগুপ্তের ছবি পোস্ট করেন নুসরত জাহান। যদিও তিনি মুখ দেখাননি তার ছেলের।

 

কিন্তু, ছেলের মুখ দেখালেন যশ দাশগুপ্ত নিজেই। তাও আবার শুধু একটি মাত্র ছেলেরই নয়, যশের দুই সন্তান। প্রথম স্ত্রীর পক্ষে যেই সন্তান আছে তাকে এবং নবজাতক ঈশানকে একই ফ্রেমে বাঁধলেন তিনি। বড় ভাই ছোট ভাইকে কোলে নিয়ে আছে।

 

ছবির সাথে ট্যাগ জুড়ে দিয়েছেন ‘ব্রাদার লাভ’। এদিন, দুজনের পরনে ছিল বেগুনি রঙের পোশাক। দাশগুপ্ত পরিবারের চারজনই এদিন বেগুনি পোশাকে সেজে ওঠেন এবং দীপাবলি উৎসবের চমক দেন।

 

উল্লেখ্য, যশ যখন মুম্বাইয়ে কাজ করতেন তখন শ্বেতা সিংহ কালহানসকে বিয়ে করেন। মুম্বইয়ের বাসিন্দা শ্বেতা পেশায় সংবাদকর্মী। এ সংসারে জন্ম নেয় যশের প্রথম সন্তান। শ্বেতা মুম্বাইয়ে থাকেন। কিন্তু পুত্র যশের সঙ্গে কলকাতায় থাকে। বেশ আগে শ্বেতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে যশের। তবে এর আগে কখনো ছেলেকে প্রকাশ‌্যে আনেননি এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *