নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৬১ জন চেয়ারম্যান প্রার্থী সরকারি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও ইউপি সদস্য (মেম্বার) পদে ৪৮৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৩ জন সহ সর্বমোট ৬৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কমিশনার এর দেয়া তথ্যমতে, নাগরপুর সদর ইউনিয়ন ৪ জন, ধুবড়িয়া ইউনিয়ন ৪ জন , গয়হাটা ইউনিয়ন ৭ জন, সহবতপুর ইউনিয়ন ৪ জন, ভাদ্রা ইউনিয়ন ৭ জন, দপ্তিয়র ইউনিয়ন ৬ জন, মামুদনগর ইউনিয়ন ৭ জন, পাকুটিয়া ইউনিয়ন ৬ জন, মোকনা ইউনিয়ন ৬ জন, ইউনিয়ন ৭ জন, বেকড়া আটগ্রাম ইউনিয়ন ৩ জন, সলিমাবাদ ইউনিয়ন ৭ জন, সর্বমোট ৬১ জন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আরশেদ আলী বলেন, সকল প্রার্থী কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠ ভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৮ তারিখ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৩য় তফসিল অনুযায়ী নাগরপুরের ভারড়া ইউনিয়ন ব্যাতিত সকল ইউনিয়নে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।
