Home বিনোদন পরীমণিকে নেওয়ার কারণ জানালেন নির্মাতা অরণ্য আনোয়ার

পরীমণিকে নেওয়ার কারণ জানালেন নির্মাতা অরণ্য আনোয়ার

0
328

বিনোদন ডেস্ক- ১০ বছর আগেই ২০১০ সালে ডিজিটাল ফরম্যাটে সিনেমা বানাতে চেয়েছিলেন ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’,‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদা’নাটকগুলোর নির্মাতা অরণ্য আনোয়ার। সেই ছবিতে শাবনূরকে নায়িকা হিসেবে চেয়েছিলেন এই নির্মাতা। কিন্তু শাবনূরকে নিয়ে সেই সিনেমাটি আর নির্মাণ করা হয়নি। শাবনূর করেনটি সিনেমাটি।

 

তাই সিনেমা নির্মাণে দশ বছর পেছনে চলে এলেন এই পরিচালক। এবার প্রথম সিনেমা নায়িকা হিসেবে পেলেন পরীমণিকে। পরীমণিকে মূখ্য চরিত্র করে তিনি নির্মাণ করছেন ‘মা’ নামের সিনেমাটি। গাজীপুরের কাপাশিয়াতে গত ২৯ অক্টোবর শুটিং শুরু হয় ছবিটির।

 

শাবনূরকে নিয়ে প্রথম সিনেমা করতে চাওয়া পরিচালক প্রথম সিনেমা কেনো পরীকে নিলেন তার কারণ জানালেন শুটিং সেটেই। তিনি বলেন, পরীমণি সম্পর্কে আগে তেমন ধারণা ছিল না। ঢাকার বোটক্লাবে তার সঙ্গে যে ঘটনা ঘটে সেখান থেকে তার প্রতিবাদের বিষয়টি আমাকে ছুঁয়ে যায়। সে কত বড় অভিনেত্রী সেটা আমার কাছে ম্যাটার করে না। বরং ব্যক্তিগতভাবে প্রভাবশালীদের সঙ্গে তার লড়াইয়ের সাহসকে শ্রদ্ধা বাড়িয়েছে। পরে সে জেলে গেলে দেশের মানুষের তার প্রতি যে অনুভূতির সৃষ্টি হয় এবং তাকে নিয়ে যে আলোচনা তৈরি হয় সেই কারণে পরীমনিকে নিয়েছি।’

 

সিনেমা নির্মাণ করতে এতো দেরি কেনো প্রশ্নের বিপরীতে শাবনূরের প্রসঙ্গটি তুলে আনেন পরচালক। বলেন, দশ বছর আগে সিনেমা নির্মাণ করা হয়ে যেতো আমার। কিন্তু মহরতের দিন শাবনূর জানায় সে থার্টিফাইভ ছাড়া শুটিং করবে না। তখন আমি ডিজিটাল ফরমেটে সিনেমা বানাতে চেয়েছিলাম। এই ফরমমেটে শাবনূর না করায় সিনেমাটি আর করা হয়নি। বিধায় আমার সিনেমাতে বানাতে দেরি হলো। এরপর কেটে গেছে ১১ বছর। আমার প্রথম সিনেমায় রুনা খান, নওশাবা, অর্ষা অনেককেই ভাবলেও অবশেষে পরীমনিকে পেলাম। এখন ডিজিটালভাবে খরচ বেশী হলেও এরি এলেক্সা ক্যামেরায় শুটিং করছি।

 

যুদ্ধকালীন একজন মা ও একটি বাচ্চার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘মা’। মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি। প্রথম লটে পরী না থাকলেও পরের লটে পরীমনির শুটিংয়ে অংশ নেয়ার কথা। বর্তমানে শুটিং করছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, জুঁই করিম, শাহাদৎ হোসেনসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here