Home বিনোদন হিরো আলমের সিনেমায় গান গাইবেন রানু মণ্ডল

হিরো আলমের সিনেমায় গান গাইবেন রানু মণ্ডল

0
152

বিনোদন ডেস্ক- সোশ্যাল মিডিয়ায় আলোচিত এবং বিতর্কিত হিরো আলম নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন। এবার হিরো আলমের নতুন দুই ছবিতে দু’টি গানে কণ্ঠ দেবেন আলোচিত ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটের সেই রানু মণ্ডল।

 

রানু মণ্ডলের কণ্ঠ দেয়ার বিষয়টি হিরো আলম নিজে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

হিরো আলম বলেন, রানু মণ্ডলের সাথে আমার আজকেই কথা হয়েছে। ‍তিনি আমার ছবিতে গান গাইতে সম্মতি দিয়েছেন। আশা করি তার গানগুলো দর্শকরা গ্রহণ করবে।

 

জানা গেছে, হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দু’টির পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা।

 

আগামী ২০ নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, সিডি বিক্রি থেকে ইন্টারনেট তারকা হয়ে ওঠা হিরো আলমের পরিচিতি বাংলাদেশ ছাড়িয়ে প্রতিবেশী দেশ ভারতেও পৌঁছে গেছে। বিভিন্ন কারণে প্রতিনিয়তই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের চর্চিত বিষয়।

 

ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে তার গান, শর্টফিল্ম ও সিনেমা মানেই নতুন নতুন আলোচনা ও সমালোচনার খোরাক। হিরো আলমের আসল নাম আশরাফুল আলম। তার বাড়ি বগুড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here