Home বিনোদন মায়ের শুটিংয়ে জানুয়ারিতে যোগ দেবেন পরীমণি

মায়ের শুটিংয়ে জানুয়ারিতে যোগ দেবেন পরীমণি

0
129

বিনোদন ডেস্ক- গত ২৯ অক্টোবর থেকে ঢাকার অদূরে গাজীপুরের কাপাশিয়াতে শুরু হয়েছ অরণ্য আয়োনার পরিচালিত ‘মা’ ছবির শুটিং। ছবিটিতে মূখ্য চরিত্রে অভিনয় করবেন পরীমণি। কিন্তু তাকে ছাড়াই প্রথম লটের শুটিং হচ্ছে বলে জানালেন পরিচালক।

 

আগামী ৫ নভেম্বর পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে। প্রথম লটের এ শুটিংয়ে পরীমণি না থাকলেও অংশ নিয়েছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে থাকছেন, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু , লাবন্য, শাহাদাত হোসেনসহ অনেকেই।

 

পরিচালক জানান, পরীর এখন টাইট শিডিউল। বেশ কয়েকটি ছবির শুটিং করছেন তিনি। আগামী জানুয়ারিতে আমার ছবির দ্বিতীয় লটে যোগ দেবেন তিনি।

 

একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য তৈরি হয়েছে। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করছেন পরীমণি।

 

‘মা’ ছবিটি প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এটি নির্মাতার প্রথম সিনেমা। নাট্য নির্মাণে তার তিন দশকের ক্যারিয়ার। এর আগে ‘আমাদের নুরুল হুদা’র মতো অসংখ্য সিরিজ ও একক নাটক নির্মাণ করেছেন।

 

উল্লেখ্য, পরীমণি সম্প্রতি শেষ করেছেন ‘গুনিন’ সিনেমার কাজ। যেটি নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। এর আগে পরীকে নিয়ে তিনি ‘স্বপ্নজাল’ বানিয়েছিলেন। এই সিনেমায় পরীর বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা শরিফুল রাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here