আপনি কীভাবে খেলছেন সেটাই গুরুত্বপূর্ণ: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক- ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজেও দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিটি কাজের জানান দেন তিনি। এছাড়াও ছবি পোস্ট করে নিজেকে আবেদনময়ী রূপে তুলে ধরেন ঢাকাই ছবির ‘কুইন খ্যাত’ এই অভিনেত্রী। সেসব ছবির ক্যাপশনে দেন নানা বার্তা।

 

শনিবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন অপু বিশ্বাস। সাদা রঙের একটি স্লিভলেস গাউন এবং গোলাপি রঙের একটি ব্লেজারে দেখা গেছে তাকে। আর তাতেই মুগ্ধতা ছড়াচ্ছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমার এই নায়িকা।

 

ক্যাপশনে লিখেছেন- ‘আপনি জিতবেন বা হারবেন তা নয়, বরং খেলাটা আপনি কীভাবে খেলছেন সেটাই গুরুত্বপূর্ণ।’

 

ছবিটি পোস্ট করার পরপরই সেটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। মন্তব্য বক্সে নিজেদের মনের কথা তুলে ধরেছেন তারা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ রূপের রহস্য জানতে চেয়েছেন আবার কেউবা তার এমন রূপ দেখে বিশ্বাসই করতে পারছে না।

 

 

রাশেদ শিকদার লিখেছেন- ‘দিদি, এ রুপের রহস্য কী?’

 

শ্রাবণী রায় লিখেছেন- ‘আমি আপনাকে প্রথমে চিনতে পারি নাই।’

 

রায়হান কবির লিখেছেন- ‘মনে হচ্ছে কোন বলিউড তারকা।’

 

রাজু আহমেদ অপু লিখেছেন- ‘অপরূপ লাগছে কুইন।’

 

হিয়া আনজুম আরাবি লিখেছেন- ‘দিন দিন আপনাদের বয়স কমে! কীভাবে এত সুন্দর থাকেন? আমাদেরকেও বলেন এর রহস্য।’

 

খান রিফাত লিখেছেন- ‘সেই ২২ বছরের অপু বিশ্বাস। যার ছবি দেখার জন্য সকাল থেকে অপেক্ষা করতাম।’

 

জহিরুল ইসলাম লিখেছেন- ‘তোমাকে যতই দেখি ততই ভালো লাগে।’

 

সুমি দে লিখেছেন, যাক এতদিন পর কুইন আপা স্টাইল পরিবর্তন করছে।

 

মাবিয়া নুর লিখেছেন, দোয়া রইল আরো এগিয়ে যান আপনি। আপনি নারীর জন্য আরেক ইন্সপাইরেশন যে নারী চাইলেই সব পারে আর আল্লাহ তায়ালা হেদায়েত করুক ওইসব মানুষদের যারা মানুষের দূর্বলতার সুযোগ নিয়ে দূরে ঠেলে দেয়! ভালেবাসা অবিরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *