এবার ‘দুঃসময়ের বন্ধুদের’ নিয়ে ঘরোয়াভাবে শাহরুখের জন্মদিন

বিনোদন ডেস্ক- খুশির হাওয়া বইছে বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবারে। ছেলে আরিয়ান ঘরে ফিরতেই উৎসবের আমেজ শাহরুখের অট্টালিকায়। আলো ঝলমলে মান্নাতে এখন কেবলই উৎসবের আমেজ। আরিয়ানের জামিন ঘিরে অনিশ্চয়তা থাকায় ঠিক হয়েছিল- উৎসব উদযাপন হবে না বাড়িতে।

 

শেষমেশ শাহরুখের জন্মদিনের ঠিক দু’দিন আগেই ঘরে ফিরলেন ছেলে আরিয়ান। ভক্ত মহলে প্রশ্ন— কঠিন সময় পেরিয়ে কীভাবে নিজের এই বিশেষ দিন উদযাপন করবেন ‘বাদশা’? বারান্দায় এসে কি হাত নাড়বেন চিরাচরিত ভঙ্গিতে?

 

ভারতীয় গণমাধ্যম বলছে, এবার ঘটা করে জন্মদিন পালন করবেন না শাহরুখ। ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনও উদযাপন হবে ঘরোয়াভাবে।

 

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, এ বছরও অনুরাগীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানাবেন তিনি।

 

ছেলের গ্রেফতারের পরেই সব কাজ বন্ধ করে দিয়েছিলেন তিনি। আরিয়ান জামিন পেতেই কাজে ফিরছেন ‘বাদশা’। ব্যক্তিগত কারণে আর অপেক্ষা করাতে চাইছেন না প্রযোজকদের। তাই ফের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’! কিং খানের ভূমিকায় ফিরে আসছেন শাহরুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *