Home দেশের খবর ঢাকা গোপালপুরে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো উদ্বোধন

গোপালপুরে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো উদ্বোধন

0
100

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ৩০ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে কৃমির ট্যাবলেট খাওয়ানো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

(৩০ অক্টোবর) শনিবার সকালে, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, স্থানীয় সূতি ভি এম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের, ছাত্র-ছাত্রীদের মধ্যে কৃমিনাশক ট্যাবলেট খাওনা উদ্বোধন করেন, গোপালপুর উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক।

 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার আলিম আল রাজি এর সভাপতিত্বে, এ সময় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, সূতি ভি এম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের, প্রধান শিক্ষক আতিকুর রহমান আতিক, আরো উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here