চুয়াডাঙ্গায় ই-কর্মাস আদিয়ান মার্ট লিমিটেডের ৪ কর্মকর্তা গ্রেফতার

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের ৪ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব।

 

শুক্রবার রাতে চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাসুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলাম।

 

শনিবার সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এসব তথ্য জানান।

 

তিনি জানান, চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেড গঠন করে বিভিন্ন অফারের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে আসছিল। বর্তমানে তাদের পণ্য ঘাটতির পরিমান ৭ থেকে ৮ কোটি টাকা।

 

বিগত কয়েক মাস ধরে তারা তাদের প্রতিষ্ঠানের কাষ্টমার কেয়ারসহ সকল কার্যক্রম বন্ধ রাখে। এতে সারাদেশে তাদের অসংখ্য ক্রেতা হতাশার মধ্যে পড়েছে। বর্তমানে তারা প্রায় ১৮’শ এর বেশি এনভয়েস অর্ডার বাকী আছে।

 

গত শুক্রবার প্রতারণা শিকার আতিকুর রহমান উজ্জ্বল নামের এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লক্ষ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন।

 

মামলা দায়েরের পর র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনা থেকে ওই ৪ জনকে গ্রেফতার করে। তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন সাঈদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধি ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ শ্লোগান নিয়ে ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে সদর থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 

এতে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর থানা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *