Home ফিচার ট্রায়াল শেষ, শিগগিরই নতুন পোশাক পাচ্ছেন পুলিশ সদস্যরা

ট্রায়াল শেষ, শিগগিরই নতুন পোশাক পাচ্ছেন পুলিশ সদস্যরা

0
291

নজর২৪ ডেস্ক- বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল গত এক বছর ধরেই। চলতি বছরের শুরুর দিকে পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য বেশ কয়েকটি পোশাকের ট্রায়ালও শুরু হয়েছিল। ট্রায়াল শেষ হয়েছে গত সেপ্টেম্বরে। শিগগিরই নতুন পোশাক পেতে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

 

পুলিশ সদর দফতরের লজিস্টিক শাখা সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুর দিকে ছয়-সাতটি পোশাকের নমুনা নিয়ে ট্রায়াল শুরু হয়। ট্রায়ালে নতুন পোশাক আরামদায়ক কিনা, ডিউটির সময় এটি পরে থাকলে পুলিশ সদস্যদের মধ্যে কোনো অস্বস্তি কাজ করে কিনা ও নতুন পোশাক দেশের পরিবেশের সঙ্গে মানানসই কিনা তা ক্ষতিয়ে দেখা হয়েছে।

 

এসব বিষয় নিশ্চিত হওয়ায় চারটি মিশ্র রঙয়ের পোশাক প্রাথমিকভাবে বাছাই করেছে পুলিশ সদর দফতর। ঠিক করা পোশাকগুলোর নমুনা সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত দিলেই মিশ্র রঙয়ের নতুন পোশাকে দেখা যাবে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের।

 

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এক দায়িত্বশীল কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে গণমাধ্যমকে বলেন, নতুন পোশাকের ট্রায়াল থেকে শুরু করে সব কাজ শেষ হয়েছে। এখন নমুনাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। আশা করা যাচ্ছে মন্ত্রণালয় খুব দ্রুত নতুন পোশাকগুলো অনুমোদন দিয়ে দেবে। এক্ষেত্রে আগামী বছরের শুরুতেই পুলিশ সদস্যরা নতুন পোশাক পেতে পারেন।

 

বাংলাদেশে শুরু থেকে পুলিশের পোশাক ছিল খাকি রঙের। এরপর ২০০৪ ও ২০০৯ সালে দুবার পুলিশের পোশাকের রং পরিবর্তন হয়। তবে রঙের ভিন্নতা রয়েছে জেলা ও মহানগর পুলিশের। এ ছাড়া পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) পোশাকের রংও সম্পূর্ণ ভিন্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here