মির্জাপুরে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সভা অনুষ্ঠিত

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে পৌর কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ড সওদাগরপাড়া এলাকায় এ সভা হয়।

 

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তাপশ।

 

সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজাদ হোসেন কহিনুর, কার্যকরী সদস্য সাহিদা আরমান, উপজেলা যুব আন্দোলনের সদস্য মো. রবিন হোসেন, উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাজমুল হোসেন ফরহাদ, সদস্য এম.এম সজীবসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে আরমান হোসেন তাপশ মহান স্বাধীনতা যুদ্ধের জীবন্ত কিংবদন্তী কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের রোগ মুক্তি কামনা করেন। সেই সাথে আগামী ২৯ আক্টোবর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পৌর কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য সচিব মো. মোবারক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *