শনাক্ত হলো ডুবে যাওয়া ফেরির ১১টি গাড়ি

রাকিবুল ইসলাম রাফি, রাজবাড়ী- মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামে একটি রো রো ফেরি উল্টে গেছে। এ ঘটনায় বেশি কিছু যানবাহন ডুবে গেছে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ১১টি গাড়ি শনাক্ত করেছে ফায়ার সার্ভিস।

 

ফায়ার স্টেশনের পরিদর্শক মজিবুর রহমান বলেন, ‘পানিতে ডুবে যাওয়া ১১টি গাড়ি শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ‌্যে তিনটি ট্রাক ও সাতটি কার্ভাডভ‌্যান ও একটি মোটরসাইকেল রয়েছে।’

 

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনাক্ত হওয়া গাড়িতে উদ্ধার অভিযান চালাচ্ছে। সেখানে কোনো লোক আছে কি না তা দেখা হচ্ছে।

 

এদিকে, ফেরি দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছেছে। শুরু হয়েছে উদ্ধার অভিযান। এছাড়া, পাটুরিয়া ঘাট থেকে প্রত‌্যয় নামে আরও একটি উদ্ধারকারী জাহজ কাজ করছে।

 

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়। এতে করে বিঘ্ন ঘটেছে অন্যান্য ফেরি চলাচলে যার ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানযটের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *