ছেলের প্রেমিকার জন্মদিনে পার্টি দিলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক- টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির একমাত্র ছেলে অভিমন্যু চ্যাটার্জি। কিছু দিন আগে তার বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে। অবশ্য আরও তিন বছর আগে থেকেই তিনি প্রেম করেন। ছেলের প্রেম নিয়ে শ্রাবন্তীর কোনো আপত্তি নেই। বরং সাদরেই গ্রহণ করে নিয়েছেন।

 

অভিমন্যুর প্রেমিকার নাম দামিনী ঘোষ। তিনি মডেলিং করেন। গত মাসে অভিমন্যু ও দামিনীকে নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন শ্রাবন্তী। এবার ছেলের প্রেমিকার জন্মদিন ঘটা করে উদযাপন করলেন অভিনেত্রী।

 

মঙ্গলবার (২৬ অক্টোবর) দামিনীর জন্মদিন। এ উপলক্ষে তাকে নিজের বাসায় ডেকেছেন শ্রাবন্তী। আনন্দ-উচ্ছ্বাসে কেক কেটেছেন, সেলফি তুলেছেন। সেই ছবি আবার নিজেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন।

 

অন‌্যদিকে দামিনি ঘোষও তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি ও ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়—কেক কাটছেন শ্রাবন্তী। উচ্চস্বরে দামিনিকে জন্মদিনের শুভেচ্ছা জানান শ্রাবন্তী।

 

তাছাড়া শ্রাবন্তীর পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায়, দামিনির সঙ্গে হাস‌্যেজ্জ্বল ভঙ্গিতে ক‌্যামেরাবন্দি হয়েছেন শ্রাবন্তী। এসব ছবি নজরে আসার পর সমালোচনায় মুখরিত নেটিজেনরা।

 

দামিনি ঘোষের সঙ্গে তিন চার বছর ধরে প্রেম করছেন অভিমন‌্যু। চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ‌্যমে এসব তথ‌্য জানান তিনি। এ ঘোষণার পর শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেছিলেন—‘আমি জানি মেয়েটি ঝিনুকের (অভিমন্যু) বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই।’

 

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন রোশান-শ্রাবন্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *