অবশেষে দিনমজুরের ঘর ভেঙ্গে জমি দখলের চেষ্টা মামলায় অভিযুক্ত পিতা পুত্র গ্রেফতার

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় এক দিনমজুরের পরিবার নিয়ে মাথা গোজার একমাত্র ঘরটি ভেঙে দিয়ে বসতবাড়ি দখলের চেষ্টার বিষয়ে অবশেষে গত ২৪ আগস্ট মামলা হিসেবে গ্রহন করেছে শাহজাদপুর থানা পুলিশ।

 

এই ভাঙচুরের ঘটনায় ২৫ আগস্ট গভীর রাতে অভিযুক্ত আবু হানিফ (৬০) ও তার পুত্র রবিউল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

জানা যায়,  গত ৩১ জুলাই সকালে চর-কাদই মধ্যপাড়ার মধ্যপাড়ায় মৃত আবুল কালাম আজাদের ছেলে দিনমজুর সুমনের ঘর ভেঙ্গে জায়গা দখলের চেষ্টা করে অভিযু্ক্ত আবু হানিফ ও তার ছেলে রবিউল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা। তার পর থেকেই একটি প্রতিবন্ধী শিশু পুত্র নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে থাকে পরিবারটি।

 

সেই ভাংচুরের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং দেশ ও বিদেশ থেকে প্রশাসনকে আক্রমাণ করে প্রচুর মানুষ তীর্যক মন্তব্য করেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর চাদই মধ্যপাড়ায় মৃত আবুল কালাম আজাদের ছেলে দিনমজুর সুমনের ঘর ভাঙচুর করছে প্রতিবেশী আবু হানিফ ও তার পরিবারের লোকজন। কয়েক মিনিটের মধ্যেই টিনের খুপরির মতো দোচালা ঘরটি ভেঙে ফেলা হয়।

 

সরেজমিনে গ্রামটিতে গেলে প্রতিবেশীরা জানায়, সুমন (৩৫), স্ত্রী ছালমা খাতুন, প্রতিবন্ধী শিশু পুত্র জায়েদ ও একটি শিশু কন্যা নিয়ে বসবাস করতো। গত ১ বছর যাবৎ প্রতিবেশী আবু হানিফ সুমনের বাড়িটি নিজের বলে দাবি করে আসছিল। এই বিষয় নিয়ে এলাকায় বেশ কয়েকবার শালিস বেঠকের চেষ্টা করা হলেও সেটা ব্যার্থ হয়। তারা এই ধরণের ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

ভুক্তভোগী সুমন জানায়, শনিবার ঘরে বসে আমার স্ত্রী ছালমা খাতুন প্রতিবন্ধী শিশু সন্তানকে খাবার খাওয়ানোর সময় প্রতিপক্ষের আবু হানিফ, তার ছেলে রবিউল, মকবুল, পুত্রবধু শাহিনুর খাতুন, মিনা খাতুন ও আবু হানিফের স্ত্রী আনোয়ারা খাতুন মিলে আতর্কিতে আমার ঘরে লাঠিসোটা, লোহার রড, দা, শাবল, লোহার পাইপ দিয়ে ভাঙচুর শুরু করে।

 

এসময় তাদের বাধা দিতে গেলে তারা আমাদের উপরেও হামলা চালিয়ে আমার স্ত্রী ও প্রতিবন্ধী শিশু সন্তানসহ আমাদের আহত করে। এই অবস্থায় পরিবার নিয়ে আমরা খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছি।

 

উভয়েরই প্রতিবেশী আব্দুল আলিম জানায়, উভয়ই আমার আত্মীয়। আবু হানিফকে আমি এই জায়গা ক্রয় করার পুর্বেই নিষেধ করেছিলাম যে সুমনের পরিবার খুব অসহায়। বিরোধপূর্ণ জায়গা ক্রয় করলে তুমি দখলে যেতে পারবে না। তারপরও আবু হানিফ পেশি শক্তির জোড়ে জায়গা দখলে নেওয়ার চেষ্টা করেছে।

 

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচজার্জ শাহিদ মাহমুদ খান জানান, এই ঘটনায় উভয় পক্ষই আলাদা দুটি মামলা দিয়েছে অভিযোগ দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এএসআই পীযুষের নেতৃত্বেব পুলিশের একটি দল মামলার এজাহারভুক্ত আসামী পিতা পুত্রকে গ্রেফতার করে নিয়ে আসে। তাদের শুক্রবার শাহজাদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *