এতিম শিশুদের সঙ্গে কেক কাটলেন পরীমণি

pori n2

বিনোদন ডেস্ক- আজ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্মদিন। এ দিনটি বরাবরই নানা আয়োজনে উদযাপন করেন তিনি।

 

অন্যতম একটি আয়োজন থাকে এতিমখানার শিশুদের সঙ্গে। চোখ ধাঁধানো জমকালো আয়োজনের পাশাপাশি এদিন অনাথ শিশুদের সঙ্গে কেক কাটেন তিনি। সেই সঙ্গে খাওয়াদাওয়া ও তাদের উপহারও দেন পরী।

 

এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। আগেই জানিয়েছিলেন জন্মদিনের দুপুরটা কাটাবেন সেইসব শিশুর সঙ্গে। সেই সময়টুকু কাটিয়েছেনও তিনি।

 

নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিকেল সাড়ে ৪টার দিকে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমনি। সেখানে দেখা যায়, উচ্ছ্বল অভিনেত্রী কেক কাটছেন শিশুদের সঙ্গে। এ সময় হ্যাপি বার্থডে গানে পরীমনিকে শুভেচ্ছা জানায় শিশুরা।

 

কেক কেটে শিশুদের পরম মমতায় খাইয়েও দিলেন তিনি। এমন ভিডিও পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘যেখানেই জীবন, সেখানেই ভালোবাসা।’

 

পাশাপাশি আজ সন্ধ্যর পর রাজধানীর পাঁচ তারকা হোটেলে জন্মদিনের উৎসব পালন করবেন তিনি। রাত ৮টা থেকে রাজধানীর পাঁচ তারকো হোটেলে শুরু হওয়া আয়োজনের জন্য লাল ও সাদা রঙের ড্রেস কোড দিয়েছেন অতিথিদের জন্য। নায়িকার জন্মদিনের পার্টিতে প্রবেশ করতে হলে বাধ্যতামূলকভাবে পুরুষদের সাদা এবং নারীদের লাল রঙের পোশাক পরে যেতে হবে।

 

এবার কেবল আপন ও কাছের মানুষদের নিমন্ত্রণ জানিয়েছেন পরীমণি। অতিথিদের কাছে পাঠানো হয়েছে নিমন্ত্রণ কার্ড। সেই কার্ডেই রয়েছে একটি বিশেষ বার্তা। পরী লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *