হিন্দুপল্লীতে তান্ডব: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে সেই সৈকত

সাইফুল ইসলাম মুকুল, রংপুর বুরো- রংপুরের পীরগজ্ঞে হিন্দু পল্লী মাঝিপাড়া গ্রামে তান্ডবের ঘটনায় আজ রোববার আরও ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দঁড়ালো ৬৪ জনে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগজ্ঞ থানার ওসি সরেস চন্দ্র।

 

এদিকে গত বৃহস্পতিবার রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক থাকা ৩৮ আসামীকে আদালতের নির্দেশে ৩ দিনের রিমান্ডে পীরগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ শেষে আজ রোববার দুপুর ৩ টায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে আনা হয়। আসামীরা কেউই স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিতে সম্মত না হওয়ায় বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

অপরদিকে ঢাকার টঙ্গী থেকে গ্রেফতার হওয়া ছাত্রলীগ থেকে বহিস্কৃত সৈকত মন্ডল ও স্থানীয় মসজিদের ইমাম রবিউলকে দুপুর সাড়ে তিনটার দিকে পীরগঞ্জ থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা হয়।

 

তাদের দুইজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে বলে কোট সিএসআই শহিদুল ইসলাম। তবে তাদের এখনো জবানবন্দি গ্রহণ করা শুরু হয়নি বলে আদালত সূত্রে জানা গেছে।

 

এদিকে ছাত্রলীগ থেকে বহিস্কৃত সৈকত মন্ডলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *