নজর২৪, ঢাকা- সম্প্রতি দুর্গাপূজার মধ্যে এবং পরে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার দায় ফেসবুক এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে রোববার সম্পাদক ফোরামের সঙ্গে আলোচনায় এ মন্তব্য করেন তিনি। বলেন, এসব ঘটনায় ফেসবুককে নোটিশ পাঠানো হবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘যেসব সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলো হয়েছে ফেসবুকের পোস্ট কেন্দ্র করে। এর দায় তারা (ফেসবুক) এড়াতে পারে না। শুধু আমাদের দেশেই নয় বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে সোস্যাল মিডিয়া। অবশ্যই ফেইসবুক কর্তৃপক্ষকে আমরা নোটিশ করব।’
