বিনোদন ডেস্ক- ভালোবেসে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ১৩ সেপ্টেম্বর দাম্পত্য জীবন শুরু করেন তারা।
এরপর থেকে স্বামীকে ইঙ্গিত করে বিভিন্ন রোম্যান্টিক স্ট্যাটাস দিয়েছেন মাহি। সেগুলোর মন্তব্যের ঘরে রাকিবও হাজিরা দিয়েছেন বাধ্য প্রেমিকের মতো।
শনিবার (২৩ অক্টোবর) রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন মাহি। ক্যাপশনের তিনি লিখেছেন, প্রিয়তম, আমাকে অনেক দুরে তারার শহরে নিয়ে চলনা.. এই শহরের সব মানুষগুলো অনেক স্বার্থপর। বড্ড বেশি চতুর।
তিনি লিখেছেন, তুমি সবার থেকে আলাদা। আমি জানি আমি তোমাকে কোনদিন ভালো না বাসলেও তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, আমাকে আগলে রাখবে, সন্মান করবে, নিয়ে চলনা।
মাহির এই পোস্টেও কমেন্ট করেছেন তার স্বামী রাকিব সরকার। সেখানে লিখেছেন- ‘চলো’, সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ রিয়েক্ট।
