Home দেশের খবর ঢাকা বিয়েতে গড়িমসি, অন্তরঙ্গ মুহূর্তে প্রেমিকের জিহ্বা কেটে দিলেন প্রেমিকা

বিয়েতে গড়িমসি, অন্তরঙ্গ মুহূর্তে প্রেমিকের জিহ্বা কেটে দিলেন প্রেমিকা

0
78

নজর২৪, সাভার- ঢাকার ধামরাইয়ে বিয়ে করতে বিলম্ব করায় প্রেমিকার বিরুদ্ধে প্রেমিকের জিহ্বা কেটে রাখার অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় প্রেমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এলাকাবাসী। এ ঘটনায় ওই তরুণীকে তার পরিবারের তিন সদস্যসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

উপজেলার রোয়াইল ইউনিয়নের ফড়িঙ্গা গ্রামে অভিযুক্ত তরুণীর বাড়িতে শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম সাইফুল ইসলাম। ওই তরুণী ও সাইফুল একই গ্রামের বাসিন্দা।

 

সাইফুলের পরিবারের করা মামলায় শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন তরুণী, তার বাবা, মা ও ভাই। তাদের রোববার আদালতে তোলা হবে।

 

সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে প্রেমিক সাইফুল ইসলাম প্রেমিকার বাড়িতে গেলে তাকে খাসকামরায় বসতে দেয় প্রেমিকা। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্তরঙ্গ মুহূর্তে মিলিত হলে প্রেমিকা শারমিন আক্তার কৌশলে ব্লেড দিয়ে প্রেমিকের জিহ্বা দ্বিখণ্ডিত করে ফেলেন।

 

প্রেমিকার পিতা শফিকুল ইসলাম, মা পানকা বেগম, ভাই ফারুক হোসেন ও নানা সোরহাব হোসেন মিলে প্রেমিক নরসুন্দর সাইফুল ইসলামকে বেধড়ক মার ধর করেন। একপর্যায়ে সাইফুল নিস্তেজ হয়ে পড়লে মৃত ভেবে তারা তাকে ঘরের মেঝেতে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

এলাকাবাসী পুলিশকে খবর দিলে এসআই তন্ময় সাহা ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রেমিকের কেটে রাখা জিহ্বা জব্দ করেন। তবে বাড়িতে কাউকে না পাওয়ায় ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেননি তিনি।

এ ব্যাপারে ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাশ বলেন, ‘ স্থানীয়রা টের পেয়ে সাইফুলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ তরুণীর বাড়ি থেকে খণ্ডিত জিহ্বা উদ্ধার করে। এদিন সন্ধ্যার দিকে ফড়িঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তরুণী ও তার পরিবারের তিন সদস্যকে আটক করা হয়। এর কিছু পর মামলা করে সাইফুলের পরিবার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here