ওমর সানীর পাশে কে এই নারী? ছবি নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার তারকা দম্পতি নায়ক ওমর সানী ও নায়িকা মৌসুমী। ১৯৯৬ সালে তারা বিয়ে করেছিলেন। এখনো অব্দি সুখে সংসার করে যাচ্ছেন। সম্প্রতি মৌসুমী গেছেন যুক্তরাষ্ট্রে। গত ১৪ অক্টোবর রাতে মেয়ে ফাইজাকে নিয়ে মার্কিন মুলুকে উড়াল দেন তিনি।

 

এদিকে মৌসুমী ভিনদেশে যাওয়ার পর ওমর সানীর সঙ্গে দেখা গেল এক রহস্যময়ীকে। লাল শাড়ি পরা সেই নারীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন সানী। ছবিগুলো আবার শেয়ার করেছেন নিজের ফেসবুকেই। তবে এতে ওই নারীর মুখ দেখা যাচ্ছে না।

 

রহস্য আরও গাঢ় হয় ওমর সানীর ক্যাপশনে। তিনি লিখেছেন, ‘তোমাকে সামনে আনবো, অপেক্ষা করো’।

 

এরপরই মন্তব্যের জোয়ার আসে তার পোস্টে। নানা ধরণের মন্তব্যে ভরে গেছে সানীর কমেন্ট বক্স। কেউ জানতে চেয়েছেন, ‘সানি ভাই, নতুন ভাবি নাকি?’, কেউ মন্তব্য করেছেন, ‘মৌসুমী ভাবিকে আমেরিকা পাঠিয়ে এই সুযোগ ভাই। নো নো নো, আপনার সুনাম নষ্ট হতে দেব না।’

 

যোগাযোগ করা হলে ওমর সানী বলেন, ‘এটি আসলে মিউজিক ভিডিওর শুটিং দৃশ্য। অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথম এতে কাজ করলাম। তবে আপাতত বিস্তারিত বলা যাচ্ছে না। পুরোপুরি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

 

পাশের নারী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমার ভক্ত। এই গানের মাধ্যমে আমরা তাকে সামনে আনতে যাচ্ছি। শুটিং হয়েছে আমার উত্তরার বাসায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *