Home দেশের খবর ত্রিশালে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ত্রিশালে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
70

মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবারে (২৩ অক্টোবর) বিকালে দরিরামপুর রূপকথা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট আজহারুল ইসলাম।

 

ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, জেলা যুবলীগের আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম পিন্টু, যুগ্ন-আহবায়ক এইচ এম ফারুক, যুগ্ন আহবায়ক আখেরুল ইসলাম সোহাগ।

 

বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সম্মানিত সদস্য আনোয়ার জাহান শরীফ, আশরাফুল ইসলাম মিল্টন, মঞ্জুরুল কাদির, সাইদুর রহমান সুজা, সালাউদ্দিন লাভলু, বাবুল সুপ্রিয় রায়, বাবু পিন্টু সরকার প্রমুখ।

 

এছাড়াও বর্ধিত সভায় বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলার প্রতিটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সাধারণ সম্পাদক বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here