বিনোদন ডেস্ক- ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টার পর কমান্ডো অপারেশনে প্রাণ হারান মাহি বি জাহান পলাশ। যিনি চিত্রনায়িকা সিমলার সাবেক স্বামী ছিলেন।বিষয় নিয়ে সেসময় দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এবার এ ঘটনা কেন্দ্র করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘ময়ূরপঙ্খী’।এতে নায়িকা শিমলার চরিত্রে সিনেমায় পর্দায় অভিনয়ে এ প্রজন্মের নায়িকা ববির নাম শোনা যাচ্ছে!
‘ময়ূরপঙ্খী’ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যানারে নির্মিত ছবিটি প্রয়োজনা করছে মেধাবী পরিচালক শাহাদাৎ হোসেন লিটন।
কিন্তু এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা ও নায়িকা দু’জনেই। তবে ‘ময়ূরপঙ্খী’ শিরোনামে সিনেমা নির্মাণের কথা স্বীকার করেছেন নির্মাতা রাশিদ পলাশ। আর সিনেমাটি বিমান ছিনতাইয়ের গল্পে নির্মিত হচ্ছে, সে বিষয়টিও খোলসা করতে চান না এই নির্মাতা।
এদিকে, গেল ৮ অক্টোবর মুক্তি পেয়েছে নির্মাতা রাশিদ পলাশের প্রথম সিনেমা ‘পদ্মাপুরান’। বর্তমানে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে তিনি নির্মাণ করছেন সিনেমা ‘প্রীতিলতা’।
