Home দেশের খবর শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

0
112

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মিজানুর রহমান (২৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

শুক্রবার (২২ অক্টোবর) শাহজাদপুর কোর্টের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত মিজানুর রহমান একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর-আঙারু গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

 

জানা যায়, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা-চিথুলিয়া গ্রামের ৭ বছর বয়সী শিশুটি শেলা চাপড়ি গ্রামের তালিমুল কোরআন মাদ্রাসার নার্সারী শ্রেণীতে আবাসিকে অবস্থান করে পড়ালেখা করে।

 

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত আনুমানিক ১০টায় সহকারি শিক্ষক মিজানুর রহমান শিশুটির কক্ষে ঢুকে আলো বন্ধ করে দেয়। পরে শিশুটির মুখ চেপে ধরে জোড়পূর্বক বলাৎকার করে, পরে কাউকে জানালে মারধর করার ভয় দেখায়।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, নির্যাতনের স্বীকার শিশুটির পিতা অভিযুক্ত সহকারি শিক্ষক মিজানুর রহমানকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। শুক্রবার আসামীকে শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here