Home বিনোদন জন্মদিন পালন করবেন না শাহরুখ!

জন্মদিন পালন করবেন না শাহরুখ!

0
149
sarukh 764

বিনোদন ডেস্ক- কবে আরিয়ান জেল থেকে মুক্তি পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে শাহরুখ খান ও গৌরী খানের। আরিয়ানের জামিনের আবেদন বার বার পিছিয়ে যাওয়ায় অনেকটাই আশাহত কিং খান। আইনজীবী বদল করার পরেও যে সুরাহা মিলল না, তা যেন আরও ভাবিয়ে তুলেছে শাহরুখকে।

 

অন্যদিকে বৃহস্পতিবার সকালে আর্থার রোডের জেলে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলিউড বাদশা। সেখানে দীর্ঘক্ষণ কথাও বলেন ছেলের সঙ্গে। উপস্থিত ছিলেন আরিয়ানের আইনজীবীও। কয়েকদিন আগে ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলেছেন গৌরী খানও। আরিয়ান জামিন না পাওয়ায় মিষ্টি খাওয়াও ছেড়েছেন গৌরী।

 

সূত্রের খবর, মাদক কাণ্ডে আরিয়ান জড়িয়ে পড়ায় মানসিক দিক থেকে একেবারেই ভাল নেই শাহরুখ ও গৌরী। তাই আগামী ২ নভেম্বর শাহরুখ তার জন্মদিন পালন করবেন না।

 

শাহরুখ পরিবারের ঘনিষ্ঠ একজন বলিউডহাঙ্গামা ডটকমে বলেন, ‘শুধু শাহরুখের জন্মদিন নয়, আগামী ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন। এই দিন সে কারাগারে থাকবে ভাবলে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে।’

 

সূত্রটি আরো জানান, শাহরুখ হয়তো ভক্ত-অনুরাগীদের অনুরোধ করবেন এবার তারা যেন মান্নাতের সামনে এসে ভিড় না জমান। শুধু জন্মদিন নয়, শাহরুখ ও গৌরী দীপাবলিও পালন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

 

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি রয়েছেন শাহরুখপুত্র। আগামী ২৬ অক্টোবর বোম্বে হাই কোর্টে তার জামিন শুনানি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here