Home দেশের খবর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

0
99

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টায় শাহজাদপুরের কান্দাপাড়ায় অবস্থিত প্রশাসনিক ভবনের সামনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর প্রশাসন আয়োজনে করে।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর মোঃ আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, সঙ্গীত বিভাগের চেয়ারম্যান মোঃ রওশন আলম প্রমুখ।

 

মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পরিচালক (অর্থ ও হিসাব বিভাগ) মোঃ গোলাম সরোয়ার, উপ পরিচালক শিবলী মাহবুব ও শিক্ষক কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

 

ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর আব্দুল লতিফ বলেন, বাংলাদেশে আমরা যারা বাস করি তারা সবাই সমান, যারা হামলার ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং অতি দ্রুত তাদের শাস্তি দাবি করছি।

 

রেজিস্টার সোহরাব আলী বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বাস করি, বাংলাদেশ সবার। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে যা পৃথিবীতে বিরল।

 

প্রভাষক রওশন আলম বলেন, একটি কুচক্রী মহল সব সময়ই স্বাধীনতা ও শান্তি বিনষ্ট করতে চায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সবসময়ই এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here