জজ মিয়া গল্প যারা বানিয়েছে তারাই ত্যানা প্যাচাচ্ছে: প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব

নজর২৪ ডেস্ক- কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ব্যক্তি শনাক্ত হয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম ইকবাল হোসেন (৩৫)। তাকে গ্রেফতার করতে কয়েক দিন ধরে চলছে অভিযান।

 

ইকবাল হোসেন কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ড দ্বিতীয় মুরাদপুর-লস্কর পুকুর এলাকার নূর আহমদ আলমের ছেলে। তার বাবা মাছের ব্যবসা করেন।

 

এদিকে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার সিসিটিভি ফুটেজ নিয়ে চলছে আলোচনা। বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনেরও।

 

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন, আবার ত্যানা প্যাঁচানো শুরু হইছে। জজ মিয়া কাহিনী যারা বানিয়েছে তারাই ত্যানা প্যাচাচ্ছে। জালিয়াতরা সবাইকে জালিয়াতই মনে করে।

 

স্ট্যাটাসে আশরাফুল আলম খোকন বলেন, ‘ত্যানা প্যাঁচানোটা শুরু হইছে কুমিল্লার সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে। বিশ্লেষণ দেখে মনে হচ্ছে সবাই ক্যামেরা বিশেষজ্ঞ। জি ভাই, ঠিকই ধরেছেন সিসি ক্যামেরার ফুটেজ কখনো নড়াচড়া করে না। জুম আউট ও জুম ইন করে না। দুই/তিনটা এঙ্গেলের ফুটেজ হয় না।

 

এই ফুটেজে কেন হইলো? প্রশ্নটা আসতেই পারে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে, অনেক সাংবাদিকও এই প্রশ্নটা উত্থাপন করেছেন। অবাক করা বিষয় বললাম এই কারণে যে সিসি টিভির ফুটেজের এই বৈচিত্রগুলো মিডিয়াই এনেছে।

 

মিডিয়াগুলো মনিটর থেকে তাদের নিজস্ব ক্যামেরা দিয়ে ফুটেজ নিয়ে টিভিতে প্রচার করেছে। ফুটেজে মনিটরের বোর্ডের দেখা যাচ্ছে। ইচ্ছামতো জুম ইন-জুম আউট করেছে। বিভিন্ন এঙ্গেলে নিয়েছে। আবার নিজেরাই প্রশ্ন করছে সিসি টিভির ফুটেজ এমন কেন!

 

সত্যি সেলুকাস ….. নামটা ইকবাল ভট্টাচার্য হইলে হয়তো এই সমস্যাটা হতো না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *