Home চাকরির বাজার কনস্টেবল পদে নিয়োগ: পুলিশ সদরদফতরের নতুন নির্দেশনা জারি

কনস্টেবল পদে নিয়োগ: পুলিশ সদরদফতরের নতুন নির্দেশনা জারি

0
126

নজর২৪ ডেস্ক- দেশের ৬৪ জেলায় তিন হাজার শূন্যপদে কনস্টেবল চাকরিপ্রত্যাশীদের জন্য কিছু নির্দেশনা দিয়ে নোটিশ জারি করেছে বাংলাদেশ পুলিশ। বুধবার (২০ অক্টোবর) পুলিশ সদরদফতর থেকে এই নোটিশ দেওয়া হয়েছে।

 

পুলিশ সদরদফতরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. নাসিরুল ইসলাম সাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সাত ধাপের নিয়োগ পরীক্ষার মধ্যে প্রথম ধাপ (প্রিলিমিনারি স্ক্রিনিং) সম্পন্ন হয়েছে। এ ধাপে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএস-এর মাধ্যমে অবহিত করা হয়েছে।

 

যোগ্য প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে http://police.teletalk.com.bd-এ লগইন করে দুই কপি অ্যাডমিট কার্ড প্রিন্ট করে সংশ্লিষ্ট পুলিশ লাইনস্ মাঠে পরবর্তী ধাপে (শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট) অংশগ্রহণের জন্য বলা হলো।

 

এর আগে গত ১০ সেপ্টেম্বর থেকে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ পুলিশ। দেশের ৬৪ জেলায় তিন হাজার শূন্যপদের বিপরীতে ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

এবার কনস্টেবল পদে ন্যূনতম এসএসসি পাস করা ১৮ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশি যেকোনো নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স শেষ হয়ে গেছে তারাও এবার আবেদনের সুযোগ পাচ্ছেন। নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা অনুসরণ করা হবে। এবার নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

নতুন নিয়মের পরীক্ষার ধাপগুলো হচ্ছে- প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here