Home ধর্ম ও জীবন শাহজাদপুরে ঈদ-এ- মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুরে ঈদ-এ- মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

0
169

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: পবিত্র ১২ই রবিউল আওয়াল মানবতার দূত বিশ্বনবী ও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর জন্মদিন উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।

 

বুধবার (২০ আগষ্ট) বাদ জোহর প্রতি বছরের ন্যায় পোতাজিয়া ইউনিয়নের মহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আলমগীর জাহান বাচ্চুর আয়োজনে ও অর্থায়নে এই ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।

 

শহিদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পোতাজিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার হাফেজ মাওলানা আব্দুল হাই পবিত্র কোরআন তোলাওয়াত করেন।

 

বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী আলহাজ্ব হাসিব খান তরুনের সভাপতিত্বে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ)-এর আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পোতাজিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম শামীম হোসেন, পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বেপারী, দিন আহমেদ ডিনু, পোতাজিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ফজলুর হক।

 

আলোচনা সভায় প্রতিটি বক্তাই বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন বিষয নিয়ে আলোচনা করেন। তারা মুসলামনদের হযরত মোহাম্মদ (সাঃ) এর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার আহবান জানান। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস।

 

আলোচনা সভা, মিলাদ ও দোয়া শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here