Home বিনোদন ২৪ সেকেন্ডের ভিডিওতে নজর কাড়লেন পবনদীপ-অরুণিতা

২৪ সেকেন্ডের ভিডিওতে নজর কাড়লেন পবনদীপ-অরুণিতা

0
189

বিনোদন ডেস্ক- ইন্ডিয়ান আইডলের ১২তম আসর থেকে গানের জগতে পরিচিতি পেয়েছেন পবনদীপ ও অরুণিতা। এ আসরে বিজয়ী হয়েছেন পবনদীপ আর প্রথম রানার আপ হন অরুণিতা। এই প্রতিযোগিতার পুরো সিজন জুড়ে দারুণ আলোচনায় ছিলেন তারা।

 

ব‌্যক্তিগত জীবনে তারা প্রেম করছেন—এমন গুঞ্জনের কারণেও বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন অরুণিতা-পবনদীপ। আলোচিত এই যুগল প্রথমবার হাজির হচ্ছেন রোমান্টিক ঘরানার একটি গান নিয়ে। ‘মঞ্জুর দিল’ শিরোনামের এ গান রচনা করেছেন আরাফাত মেহমুদ।

 

এ গানের সংগীতায়োজন করেছেন পবনদীপ ও আশীষ কুলকার্নি। গানটির মিউজিক ভিডিও নির্মাণ ও প্রযোজনা করেছে অক্টোপাস এন্টারটেইমেন্ট। এতে অভিনয় করেছেন অরুণিতা-পবনদীপ।

 

আগামী ২৩ অক্টোবর ইউটিউবে মুক্তি পাবে গানটি। তার আগে মঙ্গলবার (১৯ অক্টোবর) মুক্তি পেয়েছে এ গানের টিজার। ২৪ সেকেন্ড দৈর্ঘ‌্যের টিজারে অরুণিতা-পবনদীপের উপস্থিতি দারুণভাবে নেটিজেনদের নজর কেড়েছেন। এ জুটির রোমান্টিক মুডের স্বল্প পারফরম‌্যান্স মুগ্ধ করেছে দর্শক-শ্রোতাদের। ভূয়সী প্রশংসা করছেন তাদের ভক্তরা।

 

ভিডিও দেখুন এখানে- 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here